প্রকাশকালঃ
রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ফুলতলায় অসত্রসহ ৩ জনকে গ্রেপ্তার
স্থানীয় প্রতিনিধি: বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শনিবার রাতে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- বেজেরডাঙ্গা এলাকার ওয়াজেদ শেখের ছেলে বায়েজিদ (২৫), আব্দুর রশীদের ছেলে রনি (২৬) ও নজরুল সরদারের ছেলে আল অমিন (২০)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেজেরডাঙ্গা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি ৭ দশমিক ৬২ পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে র্যাব।
