প্রকাশকালঃ
রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
খুলনায় বস্তিতে আগুন, ৪০টি ঘর পুড়ো ছাই
স্থানীয় প্রতিনিধি: রোববার গভীর রাতে খুলনায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ৪০টি ঘর পুড়ে গেছে। খুলনা মহানগরীর নতুন বাজার এলাকার চর বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বস্তি বাসীর বিপুল পরিমান ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ওই বস্তির বাসিন্দা আব্দুর রহমান এর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতহতের ঘটনা ঘটেনি।
