Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

আজ থেকে ১১ দিনের জন্য মেঘনায় ইলিশ ধরা নিষেধ


স্থানীয় প্রতিনিধি: আজ থেকে ১১ দিনের জন্য লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ ধরা নিষিদ্ধ করা হচ্ছে।ইলিশের সহনশীল উৎপাদন বজায় রাখার লক্ষ্যে ৫-১৫ অক্টোবর পর্যন্ত  এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেইসাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় এ সময় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া পূর্ণিমায় ভরা প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞাকালে ইলিশ আহরণ, বাজারজাতকরণ, বিক্রি ও মজুদ সরকারি নির্দেশে নিষিদ্ধ করা হয়।  ইতিমধ্যে আড়তগুলো সিলগালা ও বরফ কলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারঘোষিত নিষিদ্ধ এ সময় মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখার জন্য নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশকে সম্পৃক্ত করে ঝটিকা অভিযান পরিচালনা করা হবে। জেলেদের সচেতনতা সৃষ্টিতে সভা, মাইকিং, প্রামাণ্যচিত্র প্রদর্শন, লিফলেট বিতরণ করা হচ্ছে জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:০৭ PM . বিভাগঃ .

0 comments for " আজ থেকে ১১ দিনের জন্য মেঘনায় ইলিশ ধরা নিষেধ "

Leave a reply

    আর্কাইভ