প্রকাশকালঃ
রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
অপহৃত চবি প্রকৌশলী সুন্দরবন থেকে উদ্ধার
স্থানীয় প্রতিনিধি: সুন্দরবন থেকে উদ্ধার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান। গতকাল শনিবার দিবাগত রাতে সংলগ্ন সুন্দরবনের ভিতর থেকে তাকে উদ্ধার করে খুলনা জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, তার অপহরণের বিষয়টি খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। তাদের যৌথ অভিযানে কয়রা উপজেলার হড্ডা গ্রাম থেকে বেশ কিছু দূরে সুন্দরবনের ভিতর থেকে নির্বাহী প্রকৌশলী মাহফুজর রহমানকে উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য, ১ অক্টোবর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান খুলনার কয়রার একটি মৎস্য প্রকল্প পরিদর্শনের জন্য ট্রেনে করে খুলনা রেল স্টেশনে নামেন। সেখানে মৎস্য প্রকল্পের লোক পরিচয় দিয়ে অপহরণকারীরা তাকে একটি ট্রলারে অপহরণ করে সুন্দরবনের ভিতরে নিয়ে যায়। পরে সেখানে তাকে আটক রেখে মুক্তিপণ বাবদ তার স্ত্রীর কাছে মোবাইল ফোনে কখনো ৭০ হাজার, কখনো ১ লাখ আবার কখনো ২/৩ লাখ টাকা দাবি করে তারা।
