Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত ২


স্থানীয় প্রতিনিধি: কুমিল্লা-সিলেট মহাসড়কের মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে সাতটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উজানিসার এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকা থেকে মাইক্রোবাসযোগে ৫ জন যাত্রী ঈদ করতে নিজ জেলা কুমিল্লায় যাচ্ছিলেন। পথে সদর উপজেলার উজানিসার এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। 

আহত ২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:২৫ AM . বিভাগঃ , , .

0 comments for " মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত, আহত ২ "

Leave a reply

    আর্কাইভ