প্রকাশকালঃ
রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
সুন্দরবনে বন্দুকযুদ্ধে আরও ১১ বনদস্যু নিহত
স্থানীয় প্রতিনিধি: সুন্দরবনে পুলিশের অভিযানকালীন ‘বন্দুকযুদ্ধে’ ১১ বনদস্যু নিহত হয়েছে। আজ রবিবার দুপুরে সুন্দর বনের ভেতরে এ ঘটনা ঘটে।
খুলনা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, আটক ১১ জন বনদস্যুের তথ্য অনুযায়ী তাদের নিয়ে সুন্দরবনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাসেম বাহিনী পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এবং ঐ ১১জন কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশও আত্ম রক্ষার্থে গুলিছুড়ে। এ সময় কাসেম বন্দুকযুদ্ধে ওই ১১ জন নিহত হয়।
উল্লেখ্য, এর আগে রবিবার ভোর ৪টার দিকে বন্দুকযুদ্ধে দুই বনদস্যুকে নিহতের দাবি করে পুলিশ। ওই সময় ১১ বনদস্যুকে আটক করা হয়।
