Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ২০


স্থানীয় প্রতিনিধি: আজ রোববার সকালে গাইবান্ধায় কোচ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী (২৫) নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের বকচর হাইওয়ে থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, সকালে শহরের বকচর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী একটি কোচের সঙ্গে বগুড়াগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নির্মাণাধীন একটি ভবনে ঢুকে পড়ে এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক নারী মারা যান। আহত হন কমপক্ষে ২০ জন। আহতদের মধ্যে ৭জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল (শজিমেক) কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:০০ AM . বিভাগঃ .

0 comments for " গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ২০ "

Leave a reply

    আর্কাইভ