প্রকাশকালঃ
রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
১ হাজার ৩২০ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক
স্থানীয় প্রতিনিধি: আজ রোববার সকালে ১ হাজার ৩২০ ক্যান বিয়ারসহ রওশন আরা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ীরটেক এলাকার নিজবাড়ি থেকে ওই নারীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঠাকুরবাড়ীরটেক এলাকার মাদক ব্যবসায়ী রওশন আরার বাড়িতে অভিযান চালায়। এসময় রওশন আরার ঘরে থাকা ৫৫ কাটুনে থাকা ১ হাজার ৩২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
