প্রকাশকালঃ
রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
যাত্রীদের ভোগান্তির জন্য আমি দুঃখ প্রকাশ করছি: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তির কথাও স্বীকার করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেইসাথে বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হওয়ার কথা স্বীকার করলেন।
তিনি বলেন, বাজারগুলোতে চাঁদাবাজি হয়েছে এ অভিযোগ আংশিক সত্য, অনেক জায়গায় হাটে চাঁদাবাজি না হলেও রাস্তায় পশুবাহী ট্রাকে চাঁদা আদায় করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে এগারটায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এবার ঈদ ও পূজা এক সঙ্গে হওয়ায় পরিস্থিতি সামাল দেয়া খুব চ্যালেঞ্জিং ছিল। তার পরও প্রশাসন তিন ভাগে ভাগ হয়ে এ পরিস্থিতি সামাল দিয়েছে। ভাড়া বেশি আদায়ের ব্যাপারে তিনি বলেন, বাস টার্মিনালগুলোতে ভাড়া বেশি না নিলেও রাস্তায় যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়ে। এতে যাত্রীদের বেশি ভাড়া দিয়ে যেতে হয়েছে।
এজন্য তিনি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, জনসাধারণের কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই। তবে আমরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চেষ্টা করেছি।
