প্রকাশকালঃ
শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
পাবনায় তিন শতাধিক বিএনপি নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান
স্থানীয় প্রতিনিধি: বিএনপি’র তিন শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন বলে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানানো হয়েছে। পাবনা জেলার সদর উপজেলায় এ ঘটনা ঘটেছে।
আজ শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাবনা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের এক সভায় তারা যোগদান করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আরিফপুর এলাকা বিএনপির নেতা আকতারুজ্জামান নিয়ামত, হাসাদুল্লাহ হাসা, একরাম হোসেন, শরিফুল ইসলাম সোহাগ, মাসুদ রানাসহ তিন শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। সূত্রঃ বাসস।
