Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

'মন্ত্রীদের জন্য আচরণবিধি প্রণয়ন প্রয়োজন'

নিজস্ব প্রতিবেদক: সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে মন্ত্রীদের আচরণবিধি প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
 
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি  মন্তব্য করেন।

তিনি বলেন,মন্ত্রীরা মাঝে মধ্যে এমন সব বক্তব্য দেন যাতে প্রধানমন্ত্রী, সরকারসহ জাতিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এর থেকে বাঁচার উপায় হিসেবে মন্ত্রীদের জন্য আচরণবিধি প্রণয়ন (কোড অব কন্ডাক্ট) করা যায় কি না তা ভেবে দেখতে হবে।
 
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সব কিছু নিয়ন্ত্রণের বিধি থাকে। বিচারকদেরও কোড অব কন্ডাক্ট রয়েছে। একজন মন্ত্রী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। তার আচরণ অনুসরণীয় হতে হয়। তার পদের রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব রয়েছে। তারা যা ইচ্ছা বলতে পারেন না। যে কোনো আচরণ করতে পারেন না।
 
ভারত ও যুক্তরাষ্ট্রে এ ধরনের আচরণবিধি রয়েছে বলেও জানান তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মুনীর চৌধুরী। অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী এতে বক্তব্য দেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৩:২৬ PM . বিভাগঃ .

0 comments for " 'মন্ত্রীদের জন্য আচরণবিধি প্রণয়ন প্রয়োজন' "

Leave a reply

    আর্কাইভ