Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের সঙ্গে টেম্পুর সংঘর্ষে নিহত ১

স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রাম একটি কাভার্ড ভ্যানের সঙ্গে টেম্পুর সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার রাতে নগরীর বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সাগর (১৮)।  তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়। আহতরা হলো, পারভীন (২৪) ও নিবারণ (৩০)।  তাদের দুইজনেরই বাসা নগরীর ইপিজেড এলাকায়।

পুলিশ জানায়, ‘বড়তাকিয়া’ নামের ওই টেম্পুর যাত্রীরা নগরীর ইপিজেড এলাকা থেকে
আগ্রাবাদের গোসাইলডাঙ্গায় পূজা মণ্ডপ দেখতে গিয়েছিল।  মণ্ডপ থেকে বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনার স্বীকার হন। দুর্ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার করে রাত দেড়টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুইজন হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১১:১২ AM . বিভাগঃ .

0 comments for " চট্টগ্রামে কাভার্ড ভ্যানের সঙ্গে টেম্পুর সংঘর্ষে নিহত ১ "

Leave a reply

    আর্কাইভ