Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে সুইডেন।
 
সুইডেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্টিফ্যান লফভেন সংসদে তার উদ্বোধনী বক্তৃতায় এ কথা জানিয়েছেন। লফভেন আরও বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের একমাত্র উপায় হলো দুই দেশের স্বীকৃতি। আন্তর্জাতিক আইন অনুযায়ী আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়া উচিৎ।

আর এর মধ্য দিয়ে প্রথম কোনো ইউরোপীয় দেশ স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে। তবে কবে নাগাদ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে সুইডেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি লফভেন।

১৯৬৭ সালের পর থেকে ইজরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্রের দাবি বহুদিন ধরেই জানিয়ে আসছেন ফিলিস্তিনিরা।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১১:৩৩ AM . বিভাগঃ .

0 comments for " ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে সুইডেন "

Leave a reply

    আর্কাইভ