Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ভারতের পাটনায় পদদলিত হয়ে ৩২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাটনায় দুর্গাপূজা দেখতে হাজার হাজার মানুষ জড়ো হলে পদদলিত হয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয় গান্ধী ময়দানে অনুষ্ঠিত দুর্গাপূজা দেখতে হাজার হাজার মানুষ জড়ো হলে এ ঘটনা ঘটে। এদের মধ্যে ২৫ জনই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছেন বেশকিছু লোক। আহতদের পাটনা মেডিকেল কলেছে ভর্তি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্গাপূজার বিজয়া দশমী শুক্রবার। এ উপলক্ষে গান্ধী ময়দানে লোক সমাগম বাড়তে থাকে। গুজব ছড়িয়ে পড়ায় হুড়োহুড়িতে লোকজন পদদলিত হন।

বিজেপির স্থানীয় সংসদ সদস্য রাম কৃপাল যাদব গণমাধ্যমকে বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে এমন গুজবে সবাই  পূজার স্থান ছেড়ে যেতে চাইলে হুড়োহুড়ি শুরু হয় এবং হতাহতের ঘটনা ঘটে।’

পাটনার সবচেয়ে বড় পূজা অনুষ্ঠিত হয় গান্ধী ময়দানে। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৯:৩৭ AM . বিভাগঃ , .

0 comments for " ভারতের পাটনায় পদদলিত হয়ে ৩২ জন নিহত "

Leave a reply

    আর্কাইভ