Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

আওয়ামী লীগের চরিত্রে একনায়কতন্ত্রের ব্যাপার আছে


স্থানীয় প্রতিনিধি: আওয়ামী লীগের চরিত্রে একনায়কতন্ত্রের ব্যাপার আছে বলে মন্তব্য করেছেন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ‍আলমগীর। তিনি বলেন, এরশাদকে স্বৈরাচার বলা হয়। আমরা চাইনি শেখ হাসিনার নাম সেখানে থাকুক। কিন্তু একনায়কদের নামের তালিকায় তার নাম লেখা থাকবে। আজ শনিবার বিকেল ৩টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য আন্দোলন করে জেল খেটেছেন। ত্যাগ স্বীকার করেছেন। ম‍ূল বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখার পরিবেশ তৈরি করে সেই দলটি আজ ক্ষমতা ধরে রেখেছে। তারা  বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সবকিছুই নিয়ন্ত্রণে নিতে চায় । ক্ষমতার লোভে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

তিনি আরও বলেন, বিএনপি চায় সংঘাত-অনিশ্চয়তা ছাড়াই আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করা হোক।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:২৪ PM . বিভাগঃ , .

0 comments for " আওয়ামী লীগের চরিত্রে একনায়কতন্ত্রের ব্যাপার আছে "

Leave a reply

    আর্কাইভ