Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

বিএনপি নেতার গাড়ীতে ছাত্রলীগের হামলা

স্থানীয় প্রতিনিধি: শনিবার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর গাড়িতে ছাত্রলীগকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কমর আলী বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় বিএনপি ও যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে উপজেলা বিএনপির তরফ থেকে দাবি করা হচ্ছে। তবে হামলার দায় অস্বীকার করেছে স্থানীয় ছাত্রলীগ।

উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘বিএনপি নেতা শাহীদুল ইসলাম ঈদুল আজহা উপলক্ষে বাড়ি আসেন। স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করতে বের হলে ছাত্রলীগ কর্মীরা তার গাড়ি বহরে হামলা চালায়। এতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহ, রমজান আলী বাপ্পি, জাসাস নেতা সরোয়ার হোসেন রবি, যুবদল নেতা হারুন-অর-রশিদ, বাপ্পী ও রোজাউল করিমসহ ১০ নেতাকর্মী আহত হন।’

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া বলেন, ‘হামলার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি।’

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:৫৮ PM . বিভাগঃ .

0 comments for " বিএনপি নেতার গাড়ীতে ছাত্রলীগের হামলা "

Leave a reply

    আর্কাইভ