প্রকাশকালঃ
শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বায়তুল মোকাররম মসজিদে ঈদ-উল আজহার ৫টি জামাত
অনলাইন ডেস্ক: আগামী ৬ অক্টোবর পবিত্র ঈদ-উল আজহা। ঈদ-উল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
