Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার সূত্রাপুর থানার নারিন্দায় ছয় তলা থেকে পড়ে শারমিন জাহান মুমু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 


জানা গেছে, মায়ের সাথে ছয় তলা ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায় শারমিন। ঘটনাস্থলেই মারা যায় সে।  পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


নিহতের মামা মোহাম্মদ মোশররফ হোসেন বলেন, শনিবার সকাল ৮ টার দিকে মুমু তার মায়ের সাথে ৬ তলা ভবনের ছাদে কাপড় শুকাতে যায়। ওই সময়ে সে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল পৌঁনে ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:১৯ PM . বিভাগঃ , .

0 comments for " ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু "

Leave a reply

    আর্কাইভ