Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটে দুর্ভোগে যাত্রীরা


স্থানীয় প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা । গত বৃহস্পতিবার রাত থেকে যানজট শুরু হয়। আজ শনিবার দুপুর ২টায় পর্যন্ত ওই সড়কে একবারে থেমে থেমে গাড়ি চলছিল। চন্দ্রা ত্রিমোড় থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার যানজট দেখা দিয়েছে।

শুক্রবার রাত থেকে একাধিক সড়ক দুর্ঘটনা, গরুবোঝাই ট্রাক ও ঈদ-উল আযহার আগে বাড়ি ফেরা মানুষের চাপে মহাসড়কে যানজট কমছে না। 

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর, নারিন্দা ও সিরাজগঞ্জের কড্ডা এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় যানজটের শুরু। অন্যদিকে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল এলাকা পর্যন্ত তীব্র যানজট চলছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:০২ PM . বিভাগঃ , .

0 comments for " ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটে দুর্ভোগে যাত্রীরা "

Leave a reply

    আর্কাইভ