Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

'সারাদেশে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি চলছে'

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঈদকে সামনে রেখে সারাদেশে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি চলছে। 

আজ শনিবার সকালে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে সারাদেশে চুরি-ডাকাতি, রাহাজানী মহামারি আকার ধারন করেছে।

রুহুল কবির রিজভী বলেন, রাজশাহীতে এ কে ৪৭ রাইফেল দিয়ে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বিএনপির এক নেতাকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। আমরা বেশ কিছু দিন ধরেই দেখছি আওয়ামী লীগ বিএনপির কর্মসূচিকে সামনে রেখে কিভাবে টার্গেট প্রাকটিস করছে।

দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য বিএনপির আন্দোলন কঠোরভাবে দমন করা হবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে পরিপ্রেক্ষিতে তিনি বলেন, শান্তির যদি এই নমুনা হয় তাহলে কঠোরভাবে আন্দোলন দমানোর ভয়াবহতা কি হবে? তা সহজে বুঝা যায়। বর্তমানে তিনি দেশে যে রক্তপাতের দৃষ্টান্ত স্থাপন করেছেন তাতে টিক্কা খানের পরেই ইতিহাসে তার স্থান হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী-খান সোহেল, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১২:৩১ PM . বিভাগঃ .

0 comments for " 'সারাদেশে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি চলছে' "

Leave a reply

    আর্কাইভ