Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

হংকংএ বিক্ষোভকারীদের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: হংকং ‘গণতন্ত্রের দাবিতে’ আন্দোলনরত বিক্ষোভকারীদের সহিংস হামলা চালানো হয়েছে এবং পুলিশ হামলাকারী সন্দেহে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়। গ্রেপ্তারকৃতরা ট্রায়াড বা ‘ত্রয়ী’ গ্যাংএর সদস্য বলে সন্দেহ করছে পুলিশ।


শুক্রবার বিক্ষোভকারী হংকং ছাত্র ফেডারেশনের প্রতিনিধি দল ও সরকারের মধ্যকার এক বৈঠক আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু ফেডারেশনের ওপর হামলার কারণে সৃষ্ট বিশৃঙ্খলায় তা পণ্ড হয়ে গেছে। ছাত্র ফেডারেশন এ ঘটনার জন্যে সরকারকে দুষেছে।

 তাদের ভাষ্য, সরকার আলোচনাকে শিকে তুলে রাখার জন্যে তাদের বিরুদ্ধে মাফিয়া লেলিয়ে দিয়েছে। সরকারকেই এ জন্যে দায়ী থাকতে হবে।


আন্দোলনের কেন্দ্রীয় নেতাদেরে একজন বেনি তাই অভিযোগ করেন, পুলিশ তাদের রক্ষায় এগিয়ে না এসে নিরব ভূমিকা পালন করেছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পূর্ব পর্যন্ত তারা সরকারের সঙ্গে আলোচনা মুলতুবি রাখতে চান। সরকারের পক্ষ থেকে এর বিপরীতে কোন মন্তব্য পাওয়া যায়নি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ২:৪২ PM . বিভাগঃ .

0 comments for " হংকংএ বিক্ষোভকারীদের ওপর হামলা "

Leave a reply

    আর্কাইভ