প্রকাশকালঃ
শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি
স্পোর্টস ডেস্ক: আরো একটি নতুন রেকর্ডের হাতছানি লিওনেল মেসির সামনে দাঁড়িয়ে। স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে রায়ো ভ্যালকানোর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচে হ্যাট্রিক করলেই স্প্যানিশ লা-লিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় তেলমো জারার পাশে নাম লিখিয়ে ফেলবেন আর্জেন্টাইন কিংবদন্তি।
স্প্যানিশ লিগে তেলমো জারার ৬০ বছরের পুরনো ২৫১ গোলের রেকর্ড এখনও অধর। এই মুহূর্তে লা লিগায় ২৪৮ গোলের মালিক মেসি। তেলমো জারাকে ধরতে হলে আর মাত্র তিনটি গোল করতে হবে বিশ্বফুটবলের যুবরাজকে।
এদিনের ম্যাচে চেনা ছন্দে থাকলেই রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। রায়োর বিরুদ্ধে শেষ সাক্ষাতে জোড়া গোল করেছিলেন বার্সেলোনার এই তারকা। ফলে আজ হ্যাট্রিক করা অসম্ভব কিছু নয় মেসির কাছে। এর আগে মেসি লা লিগার গোল সংখ্যায় হুগো সানচেজ, রাউল গঞ্জালেজ, আলফ্রেডো ডি স্টেফানোর মত কিংবদন্তিদের পেছনে ফেলেছেন।