প্রকাশকালঃ
শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
লিবিয়ার বেনগাজিতে সংঘর্ষে ১২ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর বেনগাজিতে সশস্ত্র সংঘর্ষে ১২ সেনা সদস্য নিহত ও ৪৫ জন আহত হয়েছেন ।শুক্রবার বেনগাজি বিমানবন্দরের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার দেশটির ইসলামপন্থী দল নতুন করে বেনগাজির বিমানবন্দরে হামলা চালায়। বন্দরনগরী বেনগাজির সর্বশেষ সরকারি ঘাঁটি ওই বিমানবন্দর।
ইসলামপন্থীরা এরইমধ্যে বেনগাজির বেশ কয়েকটি সেনাঘাঁটির দখল নিয়েছে।
সাবেক জেনারেল খালিফা হাফতারের ব্রিগেডের সঙ্গে বিশেষ সেনাবাহিনী ইসলামপন্থীদের দমনে সেখানে লড়াই করে যাচ্ছে। এসব ইসলামপন্থীদের আনসার আল-শারিয়াও আছে। ২০১২ সালে লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হত্যাকাণ্ডের জন্য আনসার আল-শারিয়াকে দায়িী করে আসছে ওয়াশিংটন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া