Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

নরেন্দ্র মোদির বিমান থেকে সন্দেহজনক গ্রেনেড উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য স্ট্যান্ডবাই রাখা বিমান থেকে সন্দেহজনক ‘গ্রেনেড’ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার জেদ্দায় তল্লাশি চালিয়ে বিমানের বিজনেস ক্লাস থেকে ‘গ্রেনেড’টি উদ্ধার করা হলেও আজ শনিবার এ ঘটনা প্রকাশ হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে।  

ভারতীয় গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানটি পরীক্ষার পর তা কালিকটে ফিরিয়ে আনা হতে পারে।

প্রধানমন্ত্রীর আমেরিকা সফর উপলক্ষে নয়াদিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি বিকল্প হিসেবে রাখা ছিল। কিন্তু নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে পাঁচদিনের সফরে স্ট্যান্ডবাই বিমানটিতে যাননি। ফলে নিয়মিত ফ্লাইটে বিমানটি শুক্রবার জেদ্দায় পৌঁছায়।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিমানের মধ্যে সন্দেহজনক একটি বস্তু পাওয়া গিয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৩:৫৭ PM . বিভাগঃ .

0 comments for " নরেন্দ্র মোদির বিমান থেকে সন্দেহজনক গ্রেনেড উদ্ধার "

Leave a reply

    আর্কাইভ