Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

তাইওয়ানে ‘দূষিত তেল’ কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে খাদ্য কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী চিউ ওয়েন-তা পদত্যাগ করেছেন। দ্বীপটিতে খাদ্য নিরাপত্তা বিধি লংঘন করে ‘দূষিত তেল’ দিয়ে তৈরি কয়েকশ’ টন খাবার বিক্রয়কেন্দ্রগুলো থেকে সরিয়ে নেয়া হয়।

মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়, গত মাসে দূষিত তেলের খবর প্রকাশের পর চিউকে বারবার পদত্যাগ করতে বলা হয়। অবশেষে শুক্রবার রাতে প্রধানমন্ত্রী জিয়াং ই-হুয়াহ্ তার পদত্যাগ পত্রটি গ্রহণ করেন। খবর এএফপি’র।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা শুক্রবার তেল কোম্পানি চ্যাং গুয়াং কোঃ-এর চেয়ারম্যান ইয়েহ ওয়েন-সিয়াংয়ের বিরুদ্ধে জালিয়াতি ও প্রচলিত খাদ্য বিধি লংঘন করে বিভিন্ন খাদ্য কোম্পানি, বেকারি ও রেস্তোরাঁকে কয়েকশ টন তেল বিক্রির অভিযোগ আনার পর চিউ পদত্যাগ করলেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৫:৫৭ PM . বিভাগঃ .

0 comments for " তাইওয়ানে ‘দূষিত তেল’ কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ "

Leave a reply

    আর্কাইভ