Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

এবার ব্রিটিশ ট্যাক্সিচালকের শিরোচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক: অ্যালেন হেনিং নামে আরেক ব্রিটিশ নাগরিকের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা।

শুক্রবার প্রকাশিত ওই ভিডিওর বিশ্বাসযোগ্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে দেখা গেছে অ্যালেন একটি মরুভূমিতে কালো পোশাক পরে হাঁটু গেড়ে বসে আছেন। পাশেই এক আইএস সদস্য বক্তব্য দিচ্ছেন।

স্যালফোর্ডের ট্যাক্সিচালক অ্যালেন সিরিয়িায় সাহায্যকর্মী হিসেবে কাজ করছিলেন। সেখান থেকে গত বছরের ডিসেম্বরে তিনি অপহৃত হন। পরে আইএসের সদস্যরা তাকে জিম্মি করে।

গতমাসে স্কটল্যান্ডের সাহায্যকর্মী ডেভিড হেইন্সের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস। ওই ভিডিওতেই অ্যালেনের শিরোচ্ছেদের হুমকি দিয়েছিল আইএস।

এর আগে মার্কিন সাংবাদিক জেমস ফোলি ও স্টিফেন সটলোফের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশ করেছিল আইএস।

পিটার কেসিং নামে এক মার্কিন সাহায্যকর্মীর শিরোচ্ছেদের হুমকির মধ্যদিয়ে ওই ভিডিও শেষ হয়।

এদিকে, পিটারের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, পিটার ইসলাম গ্রহণ করে নিজের নাম আব্দুল রহমান কেসিং রেখেছে।

অন্যদিকে অ্যালেনের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, এই হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করবে ব্রিটেন।

তিনি আরও বলেন, ‘দুই সন্তানের বাবা ৪৭ বছর বয়সী অ্যালেনকে হত্যা করে আইএস প্রমাণ করল, তারা কতটা বর্বর ও জঘন্য।’ সূত্র : বিবিসি

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১০:১০ AM . বিভাগঃ .

0 comments for " এবার ব্রিটিশ ট্যাক্সিচালকের শিরোচ্ছেদ "

Leave a reply

    আর্কাইভ