Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

বরিশালে ফেনসিডিলসহ আটক-৩

স্থানীয় প্রতিনিধি: বরিশাল নগরীতে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের আলাদা দু’টি অভিযানে ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে।

র‌্যাবের অভিযানে আটকরা হলেন, শাহাদাত হোসেন সেলিম (৩৫) ও তার সহযোগী জলিল হাওলাদার (৪০)। অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে আটক হয়েছেন নূরে আলম ফকির (৩৬)।

র‌্যাব-৮ এর ক্যাপ্টেন আবুল বাশার জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নতুনবাজার টেম্পুস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাবের একটি দল।

সেখান থেকে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সন্দেহজনকভাবে আটক করা হয় নগরীর হাজি আদম আলী গলির বাসিন্দা আজাহার আলীর ছেলে শাহাদাৎ ও তার সহযোগী আব্দুল জলিলকে।

এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫১ বোতল ফেনসিডিল।

পরবর্তীতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হলে শাহাদাতের দেওয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে ৯টায় হাজি আদম আলী গলিতে তার বাসায় অভিযান চালিয়ে ১৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় র‌্যাবের ডিএডি মশিউর বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন বলে জানান তিনি।

অপরদিকে নিউ সার্কুলার রোড এলাকা থেকে শনিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ ২০ বোতল ফেনসিডিলসহ নূরে আলম ফকির (৩৬) নামে এক যুবককে আটক করে।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান কবির জানান, আটক নূরে আলম ফকির নগরীর ননী দাসের পোল এলাকার লালচাঁন মিয়ার ছেলে। তিনি বরিশাল নগরীর নিউ সার্কুলার রোড এলাকার আজিজ মিয়ার ভাড়াটিয়া।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:৩৮ AM . বিভাগঃ .

0 comments for " বরিশালে ফেনসিডিলসহ আটক-৩ "

Leave a reply

    আর্কাইভ