প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
সমুদ্রে জাহাজ চালাবে মেয়েরাও
স্থানীয় প্রতিনিধি: শুধু ছেলেরা নয়, এবার সমুদ্রে জাহাজ চালাবে মেয়েরাও। প্রথমবারের মতো সমুদ্রগামী জাহাজে যোগদান করলেন বাংলাদেশের মেয়েরা। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম বন্দর জেটিতে অবস্থানরত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমভি বাংলার শিখা’ জাহাজে আনুষ্ঠানিকভাবে দুজন নারী ক্যাডেট যোগদান করেছেন। পর্যায়ক্রমে আরও ১১ জন ক্যাডেট বিএসসির চারটি জাহাজে যোগদান করবেন। ইঞ্জিন ক্যাডেট হিসেবে যোগ দেওয়া প্রথম দুজন হলেন লাভলী দাস এবং ডেক ক্যাডেট হিসেবে বিউটি আক্তার। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান হাতে নিয়োগপত্র তুলে দেন।
এই ১৩ জন ক্যাডেট গত বছরের ডিসেম্বরে মেরিন একাডেমি থেকে ক্যাডেট হিসেবে উত্তীর্ণ হন। তাঁরা এক বছর বিএসসির পাঁচটি জাহাজে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এরপর সমুদ্র পরিবহন অধিদপ্তরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে অফিসার হিসেবে জাহাজে কর্মজীবন শুরু করতে পারবেন।
নৌমন্ত্রী বলেন, ‘একসময় মেয়েরা গাড়ি চালাত, উড়োজাহাজ চালাত। এখন বাংলাদেশের মেয়েরা জাহাজও চালায়।
