প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
আটপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন চলছে
স্থানীয় প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে উপজেলার ৫১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহমুদুল হাসান জানান, সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টায় এ কেন্দ্রে ১৩৪টি ভোট পড়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় একই ইউনিয়নের গোপালাশ্রম ভিসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে কম।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরাধন চক্রবর্ত্তী জানান, এখানে ভোটার রয়েছে ১৩৪৮ জন। সকাল ১০টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২শ’। এখানেও পুরুষ ভোটারের উপস্থিতি বেশি।
জেলা রিটার্নিং অফিসার ড. মাহে আলম জানান, উপজেলার ৭টি ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ৫১টি। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বেলা ১০টা পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
তিনি আরো জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনা সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী হয়েছেন খায়রুল ইসলাম (দোয়াত-কলম)। তার সঙ্গে একই দলের তিন বিদ্রোহী প্রার্থী নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। তারা হলেন-কেশব রঞ্জন সরকার (মোটরসাইকেল), আবু সাঈদ খান (টেলিফোন) ও খায়রুল ইসলাম (কাপ-পিরিচ)।
অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম রফিক (আনারস) ও বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলাম খান মাজু (ঘোড়া)। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে কেশব রঞ্জন সরকার ও বিএনপির বিদ্রোহী প্রার্থী জহিরুল ইসলাম খান মাজুকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন জামায়াত সমর্থক দেলোয়ার হোসেন (তালা), আওয়ামী লীগ সমর্থক আবু রেজা মাহবুব (বই), আসাদুজ্জামান চন্দন (বৈদ্যুতিক বাল্ব), খলিলুর রহমান খান (মাইক), এসএম ঈশা খান (টিউবওয়েল), স্বতন্ত্র মুখলেচ্ছুজ্জামান একতেদা (জাহাজ), বিএনপি সমর্থক আবুল কালাম আজাদ (চশমা) ও মাহমুদন্নবী (টিয়াপাখী)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থক তানিয়া নাজনীন চৌধুরী (কলস), শারমীন নূরী (পদ্ম ফুল), বিএনপি সমর্থক একমাত্র প্রার্থী লিপি আক্তার রুনা (ফুটবল) প্রতীক নিয়ে লড়ছেন।