প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
শাহ আমানতে তিন কোটি টাকার স্বর্ণসহ আটক ১
স্থানীয় প্রতিনিধি: আজ রোববার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি স্বর্ণ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় মোহাম্মদ আলী নামের এক যাত্রীকেও আটক করা হয়। দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটের ঐ যাত্রী কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানান, সকাল সাড়ে ১০টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। পরে ওই ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আলীকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে কোমড়ে লুকানো ৫৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের ওজন ৭ কেজি এবং দাম প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা।
