প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
তিস্তার পানি বৃদ্ধিেত গৃহবন্দি হয়ে পড়েছে রংপুরবাসি
স্থানীয় প্রতিনিধি: গত দুই দিনের প্রবল বর্ষণে রংপুরের তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে গংগাচড়া উপজেলার চরাঞ্চলের ৫ হাজার মানুষ । উপজেলার বিভিন্ন স্থানে বিলীন হয়েছে প্রায় ৫০টি ঘরবাড়ি। সেই সাথে উপজেলার আলম বিধিতর ইউনিয়নের ব্যাংকপাড়া এলাকায় ভাঙ্গন দেখা দেওয়ায় স্থানীয়দের মাঝে নতুন করে আতংক দেখা দিয়েছে।
দুই দিনের প্রবল বর্ষনে শালবন, মিস্ত্রিপাড়া, বোতলা, নিলকন্ঠ, পালপাড়া, মুলাটোল, ধাপ,
রাধাবল্লভ, গুপ্তপাড়া, কামালকাছনা, বাবু পাড়া, স্টেশন এলাকা হাঁটু পানির
নিচে তলিয়ে গেছে ।বিপাকে পড়েছেন এ সব এলাকার পানি বন্দি মানুষেরা।
রংপুর
আবহাওয়া সুত্রে জানা গেছে, আজ সকাল থেকে রংপুরে প্রায় ৯০
মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। কাজ না পেয়ে কষ্টে জীবন যাপন করছেন তারা।
বন্যার কারণে রংপুরের কাউনিয়া ও গংগাচড়া উপজেলায় কিছুটা ক্ষতি হলেও সেটা কৃষকেরা কাটিয়ে উঠেছে বলে তিনি জানান।
বন্যার কারণে রংপুরের কাউনিয়া ও গংগাচড়া উপজেলায় কিছুটা ক্ষতি হলেও সেটা কৃষকেরা কাটিয়ে উঠেছে বলে তিনি জানান।
