প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মুক্তিপণের টাকা নিতে এসে ৩ অপহরণকারী আটক
স্থানীয় প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায় চন্দ্রগঞ্জ বাজারে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের হাতে নাতে স্কুল ছাত্র অপহরনকারী তিন যুবককে আটক করেছে।অপহরনের দুই দিন পর শনিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অপহৃত ছাত্র বাধনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার অপহৃত স্কুল ছাত্রের পিতা আমীর হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে নেশা জাতীয় দ্রব্য মেশানো মিষ্টি খাইয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকা থেকে বাধন নামে অষ্টম শ্রেণীর ঐ ছাত্রকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে অপহরনকারীরা মোবাইল ফোনে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এক পর্যায়ে তারা বিকাশের মাধ্যমে প্রথম ধাপে ২৫ হাজার টাকা পাঠাতে বলে।
বিষয়টি থানা পুলিশকে জানানোর পর, অপহরণকারীদেরকে বিকাশ নম্বার দিতে বলা হয়। এক পর্যায়ে শনিবার রাতে বি-ক্যাশের এজেন্টের সঙ্গে সমন্বয় করে টাকা পাঠানোর ফাঁদে ফেলে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে রাহাত (২৩), সোহেল (২২) ও সবুজ (২৪) নামে তিন অপহরণকারীকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নোয়াখালীর বেগমগঞ্জ থেকে স্কুল ছাত্র বাঁধনকে উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম জানান, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় অপহরণকারীদের গ্রেফতার করা হয়।