Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

সড়ক দুর্ঘটনায় ৭ র‌্যাব সদস্যসহ আহত ১০


স্থানীয় প্রতিনিধি: রোববার সকাল ৭টার দিকে র‌্যাবের পিকআপের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৭ র‌্যাব সদস্যসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। রাজশাহীর মোহনপুর উপজেলার খাঁরইল উচ্চ বিদ্যালয়ের সামনে  এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন- র‌্যাব-৫ এর ডিএডি মাহাবুব, উপ-পরিদর্শক তপন, সহকারি উপ-পরিদর্শক আলবাব, র‌্যাবের গাড়ি চালক বিশ্বনাথ, র‌্যাব সদস্য নূর হোসেন, শফিক ও আতিক। এছাড়া যাত্রীবাহী লেগুনার চালক রাজশাহী মহানগরের তালাইমারী এলাকার আশিক (১৯), যাত্রী বাগমারা উপজেলার বালশি গ্রামের মন্টু সরকার (৩১), নাটোরের সিংড়া উপজেলার শারিকা এলাকার জাহাঙ্গীর আলাম (৩৪)। আহতের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে লেগুনা চালক আশিকের অবস্থা আশঙ্কাজনক।


চিকিৎসকরা জানিয়েছেন, আহত র‌্যাব সদস্যরা আশঙ্কা মুক্ত। তারা বর্তমানে হাসপাতালের ২ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে আহতদের মধ্যে লেগুনা চালক আশিকের অবস্থা আশঙ্কাজনক। 

স্থানীয়রা জানায়, যাত্রীবাহী লেগুনাটি রাজশাহী থেকে মোহনপুর উপজেলার কেশরহাটের উদ্দেশে যাচ্ছিল। আর র‌্যাব-৫ এর পিকআপটি কেশরহাট হয়ে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। পথে খাঁরইল উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের ওপর পৌঁছালে ৠাবের পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। 

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:৫৮ AM . বিভাগঃ .

0 comments for " সড়ক দুর্ঘটনায় ৭ র‌্যাব সদস্যসহ আহত ১০ "

Leave a reply

    আর্কাইভ