প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
দাঁতভাঙা জবাব দেয়া হবেঃ মায়া
নিজস্ব প্রতিবেদক: দাঁতভাঙা জবাব দেয়া হবে উল্লেখ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামীকাল বিএনপির হরতালে জানমালের ক্ষতি হলে খালেদা জিয়াকে এর দায় দায়িত্ব নিতে হবে। গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে যে সহিংসতা হয়েছে এরকম ঘটনা ঘটলে বরদাশত করা হবে না।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতাল বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
মায়া বলেন, তারা (বিএনপি) আইনের শাসনের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। সংবিধানের কথা বলেন। সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ৫ জানুয়ারি নির্বাচন হবে। এর আগে নির্বাচন নিয়ে কোনো কথা নয়।
মায়া বলেন, তারা (বিএনপি) আইনের শাসনের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। সংবিধানের কথা বলেন। সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ৫ জানুয়ারি নির্বাচন হবে। এর আগে নির্বাচন নিয়ে কোনো কথা নয়।
তিনি বলেন, জামায়াতের সঙ্গে যারা হাত মিলায় তাদের সঙ্গে কোনো সংলাপ নয়। সংবিধান মোতাবেক যারা চলবে তাদের সঙ্গে সংলাপ হবে। জনগণের জানমাল রক্ষায় যারা কাজ করবে তাদের সার্বিক সহযোগিতা করা হবে। এর বাইরে গেলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
আগামীকালের হরতালে ঢাকার ৭০ থেকে ৮০টি পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেবে বলে জানান মায়া।
তিনি বলেন, আগামীকালের হরতাল ১৯৭১, ৭৫ ও ২১ আগস্ট ঘাতকদের সঙ্গে একসূত্রে গাঁথা। এই হরতাল যুদ্ধাপরাধীদের রক্ষার হরতাল। যতই ষড়যন্ত্র করা হোক আল বদর, আল শামস ও রাজাকারদের রক্ষা করা যাবে না।
আজকের হরতাল প্রসঙ্গে মায়া বলেন, জামায়াতের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। ট্রেন চলছে, লঞ্চ চলছে, গাড়ি চলছে, দোকানপাট খোলা আছে। মানুষ নির্বিঘ্নে চলাফেলা করছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সহ সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত রয়েছেন।