প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মী গ্রেফতার
স্থানীয় প্রতিনিধি: সাতক্ষীরায় হরতালে নাশকতার আশঙ্কায় সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা থেকে ১৬ জনকে, কালিগঞ্জ থেকে পাঁচজনকে, কলারোয়া থেকে একজনকে, দেবহাটা থেকে একজনকে ও শ্যামনগর উপজেলা থেকে জামায়াত-শিবিরের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সহিংসতা সৃষ্টিসহ নানা অভিযোগে মামলা রয়েছে। হরতালে নাশকতা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বিশৃঙ্খলা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
এদিকে, রোববার হরতালের সমর্থনে জেলার কোথাও কোনো পিকেটিং বা মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি।
হরতালে সাতক্ষীরা থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না গেলেও জেলার অভ্যন্তরীণ সড়কে সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে। শহরের দোকানপাটও স্বাভাবিক নিয়মে খুলেছে।
অন্যদিকে, হরতালের কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। ফলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
নাশকতা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর টহল জোরদার করা হয়েছে।