প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বকশীগঞ্জে ঘূর্ণিঝড়ে বাড়িঘর বিধ্বস্ত,আহত-১০
স্থানীয় প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে প্রায় অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদের মধ্যে সাথী (১৫) ও মর্জিনা (৫০) নামে দুইজনকে গুরুতর আহত অবস্থায় বকশীগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামে এ ঘূর্ণিঝড় হয়।
কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া মাত্র ৩ মিনিটের ঘূর্ণিঝড় হয়। এতে গাছ ও ঘরচাপা পড়ে ১০ জন আহত হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।