Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

রাজধানীতে জামায়াতের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরন

নিজস্ব প্রতিবেদক: সকাল ৬টা থেকে শুরু হয়ে জামায়াত ইসলামীর ডাকে দ্বিতীয় দফায় ২৪ ঘণ্টার হরতাল চলছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে দলটির এ হরতাল চলছে।
হরতালের প্রথম প্রহরে রাজধানীর মিরপুর, পল্লবী কাফরুল ও কল্যাণপুর জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।

সকাল সাড়ে ৬টায় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে পিকেটিং করে জামায়াত শিবির কর্মীরা। এসময় তারা ৫/৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

কর্মমুখী মানুষকে সকাল থেকেই দেখা গেছে স্বাভাবিক জীবনযাত্রায়। মেঘলা আবহাওয়া যাত্রী সংখ্যা কম হলেও হরতালের প্রভাব সেভাবে দেখা যায় নি। তবে ঢাকা থেকে ছেড়ে যায় নি কোনো দূরপাল্লার বাস। রাস্তায় প্রাইভেট কারের সংক্যা কম থাকায় রাস্তা কিছুটা ফাকা। নেই কোন জানযট।

যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করনা হয়েছে। বেশকিছু স্পর্শকাতর জায়গোয় মোতায়েন করা হয়েছে বিজেবি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৩৪ AM . বিভাগঃ , .

0 comments for " রাজধানীতে জামায়াতের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরন "

Leave a reply

    আর্কাইভ