Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

দিঘলিয়া উপ-নির্বাচনের ভোট গ্রহন শুরু

স্থানীয় প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দিঘলিয়ায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রোববার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত।


উপজেলার ৬টি ইউনিয়নে ৪৯টি কেন্দ্রের ২২৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ৯৮ হাজার ৬শ’ ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ২২ জন ও নারী ভোটার ৪৮ হাজার ৬শ’ ৩৮ জন। আওয়ামী লীগ সমর্থিত  সামসুন নাহার কলস ও বিএনপি সমর্থিত শিখা বেগম হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, দিঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম গত ২৩ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ২৫ এপ্রিল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পদটি শূন্য হয়। 

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:০৮ AM . বিভাগঃ .

0 comments for " দিঘলিয়া উপ-নির্বাচনের ভোট গ্রহন শুরু "

Leave a reply

    আর্কাইভ