প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের আট নেতাকর্মী আটক
স্থানীয় প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় শনিবার রাতভর এ অভিযান চালারে তাদের আটক করা হয়।
এদিকে, হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে জেলার অভ্যন্তরীণ রুটের যান চলাচল। দোকানপাটও খোলা রয়েছে। ফলে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি ব্রাহ্মণবাড়িয়ায়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে দলটির ২৪ ঘন্টার হরতাল চলছে।
