প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
জলবায়ু সম্মেলনে ন্যায্য দাবি উপস্থাপনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে ন্যায্য দাবি উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছে পাঁচটি অধিকারভিত্তিক ও জলবায়ু বিষয়ক নেটওয়ার্ক।
আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত “ধনী দেশগুলোকে জলবায়ু উদ্বাস্তুদের দায়িত্ব নিতে আহ্বান করুন” শীর্ষক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।
মানববন্ধনে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলোকে তাদের প্রতিশ্রুত দ্রুত অর্থ (Fast Track Finance) প্রদানের বিষয়টি বাস্তবায়ন ও জলবায়ু তাড়িত উদ্বাস্তুদের জন্য বিশেষ প্রটোকল এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবি তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাপার সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন, উন্নয়ন ধারা ট্রাস্টের আমিনুর রসুল বাবুল, বিপনেটসিসিবিডি’র মৃণাল কান্তি ত্রিপুরা, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সরওয়ার হোসেন এবং গ্রিন ভয়েসের মোয়াজ্জেম হোসেন।

আয়োজকদের পক্ষ থেকে উপস্থাপিত মূল বক্তব্যে বেশ কিছু দাবি তুলে ধরেন
ইক্যুইটিবিডি’র সৈয়দ আমিনুল হক। এগুলো হলো- গ্রিনহাউস গ্যাস
নির্গমণে ধনী দেশগুলোকে দায় স্বীকারের পাশাপাশি তা হ্রাসের প্রতিশ্রুতি দেয়া, বিশেষ করে আগামী ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৪০শতাংশ
নিঃসরণ হ্রাস করা, গ্রিনহাউস গ্যাস হ্রাস করার ক্ষেত্রে ধনী
দেশগুলোকে আইনী বাধ্যবাধকতার মধ্যে আনা, জলবায়ু
পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত ও স্থানান্তরিত জনগোষ্ঠীকে আন্তর্জাতিক
প্রোটোকলের আওতায় আনা, সবুজ জলবায়ু তহবিলে ৫০শতাংশ অভিযোজনে বরাদ্দ করা এবং তাতে স্বল্পোন্নত দেশের সহজ প্রবশাধিকার নিশ্চিত করা এবং
প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতি পূরণের জন্য অভিযোজনের বাইরেও
অতিরিক্ত অর্থ বরাদ্দ করা।
ইক্যুইটিবিডি’র মোস্তফা কামাল আকন্দের সঞ্চালনায় পরিচালিত মানববন্ধনটি
যৌথভাবে আয়োজন করে বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন), বিপনেটসিসিবিডি
(বাংলাদেশ ইনডেজিনাস পিপলস নেটওয়ার্ক ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড
বায়োডাইভার্সিটি), সিসিডিএফ (ক্লাইমেট চেঞ্জ ডেভেলপমেন্ট ফোরাম), ক্লিন
(কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক), সিএসআরএল
(ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড) এবং ইক্যুইটিবিডি (ইক্যুইটি
এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ, বাংলাদেশ)।
উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের আহ্বানে এ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের আহ্বানে এ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন।