Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

সিলেটে এক গৃহবধুর লাশ উদ্ধার

স্থানীয় প্রতিনিধি:
সিলেট নগরীর ধোপাছড়া থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় মুন্নী কাজী (২৭) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাাড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। মুন্নি আখালিয়া নয়াপাড়ায় আমিন মিয়ার কলোনিতে বাস করতেন। তার স্বামী পেশায় রিকশাচালক। রবিবার সকাল তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়না তদন্তে  বিষয়টি পরিষ্কার হবে বলে জানান তিনি।

নিহতের বোন পারভিন বেগম জানান, মুন্নী তার স্বামীর সাথে ঢাকায় বসবাস করতো। মাস খানেক আগে সাত বছরের শিশুকে নিয়ে সিলেটে এসে আমিন মিয়ার কলোনিতে বসবাস করতে থাকে।

তিনি আরও জানান, দোকান থেকে জুস আনার কথা বলে মুন্নী শনিবার রাত ১০টায় বাসা থেকে বের হয়। এরপর তার কোন সন্ধান মেলেনি। রবিবার সকালে ধোপাছড়া নূর মোহাম্মদ রোডের গার্ড ওয়ালের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশটি ছিল ওড়না ও রশি দিয়ে পেচানো। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে বোনের মোবাইল নম্বর ও ছেলের ছবি পাওয়া গেছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:৪৭ AM . বিভাগঃ .

0 comments for " সিলেটে এক গৃহবধুর লাশ উদ্ধার "

Leave a reply

    আর্কাইভ