Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

নতুন মার্কিন ঘাটি নির্মাণের বিরুদ্ধে টোকিওতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন নতুন ঘাটি নির্মাণের বিরুদ্ধে রাজধানী টোকিওতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ওকিনাওয়ার হেনোকো উপসাগরের কাছে এ ঘাটি নির্মাণ করা হচ্ছে।

বিক্ষোভকারীদের হাতে ঘাটি ধ্বংস করার  এবং জাপান-মার্কিন সামরিক জোট ভেঙ্গে দেয়ার দাবি সংবলিত প্ল্যাকার্ড ছিল। বিক্ষোভকারীরা বলেন, প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সরকার জাপানকে পুনরায় সামরিকীকরণের দিকে নিয়ে যাচ্ছে এবং এ জন্য ওকিনওয়ার অধিবাসীদের ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া, মার্কিন নতুন ঘাটি নির্মাণ বন্ধের ওকিনাওয়ার অধিবাসীদের দাবি গ্রাহ্য না করায় টোকিওর কঠোর সমালোচনা করেন বিক্ষোভাকারীরা। সূত্রঃ রেডিও তেহরান।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:১১ PM . বিভাগঃ .

0 comments for " নতুন মার্কিন ঘাটি নির্মাণের বিরুদ্ধে টোকিওতে বিক্ষোভ "

Leave a reply

    আর্কাইভ