Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

অপরাধে জড়িত সদস্যদের দায়মুক্তি চায়না র‌্যাব

বি২৪ নিউজ ডেস্ক: র‌্যাবের মহাপরিচালক (ডিজি) মোকলেসুর রহমান সংবাদ কর্মীদের কাছে আজ রোববার পাঠানো এক মোবাইল এসএমএসে জানিয়েছেন কোনো ধরনের অপরাধে জড়িত সদস্যদের দায়মুক্তি চায়না র‌্যাব।

এসএমএসে বলা হয়, নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় জড়িত সদস্যদেরও দায়মুক্তি চায় না র‌্যাব। এমনকি এ ঘটনা আগে থেকেও জানতো না তারা।

র‌্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এসএমএসের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে র‌্যাবের দায়মুক্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে এ বক্তব্য দেওয়া হয়েছে।

র‌্যাবের প্রধান কার্যালয় থেকে পাঠানো এসএমএসে বলা হয়েছে, ‘For Scroll: Oporadhe jorito kono RAB sadosser dai mukti chay na RAB. Narayongonjer 7 khuner ghotona age theke jantona RAB HQ: DG RAB.’

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৬:০১ PM . বিভাগঃ .

0 comments for " অপরাধে জড়িত সদস্যদের দায়মুক্তি চায়না র‌্যাব "

Leave a reply

    আর্কাইভ