প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
সিলেটে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
স্থানীয় প্রতিনিধি: সিলেট সিটি করপোরেশন আট নম্বর ওয়ার্ডের দোপাচরা আখালিয়া এলাকায় আনুমানিক ২৬ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ।
রোববার সকাল সোয়া আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারী গলায় একটি লাল ওড়না জড়ানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পরে ফেলে রেখে গেছে সন্ত্রাসীরা। রাতে তার মরদেহ জঙ্গলে পড়ে থাকায় শেয়ালও কিছুটা মাংস খেয়ে ফেলেছে।
নিহত নারীর সঙ্গে থাকা একটি ভিজিটিং কার্ড ও ছবির সূত্র ধরে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও এসময় জানান তিনি।