Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

জামায়াতের দ্বিতীয় দফায় হরতাল চলছে

নিজস্ব প্রতিবেদক: সকাল ৬টা থেকে শুরু হয়ে জামায়াত ইসলামীর ডাকে দ্বিতীয় দফায় ২৪ ঘণ্টার হরতাল চলছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে দলটির হরতাল চলছে। বুধবার সকালে দলটির শীর্ষস্থানীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়ার পর দলটি বৃহস্পতি ও রোববার সারাদেশে মোট ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি ঘোষণা করে।


দ্বিতীয় দিনের হরতালেও অনেকটা স্বাভাবিক রাজধানী ঢাকা। কর্মমুখী মানুষকে সকাল থেকেই দেখা গেছে স্বাভাবিক জীবনযাত্রায়। মেঘলা আবহাওয়া যাত্রী সংখ্যা কম হলেও হরতালের প্রভাব সেভাবে দেখা যায় নি। তবে ঢাকা থেকে ছেড়ে যায় নি কোনো দূরপাল্লার বাস। রাস্তায় প্রাইভেট কারের সংক্যা কম থাকায় রাস্তা কিছুটা ফাকা। নেই কোন জানযট।

হরতালের প্রথম দুই ঘণ্টায় রাজধানীর কোথাও কোনো পিকেটিং দেখা যায় নি। তবে দুই এক যায়গায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।


অপরদিকে বন্দর নগরী চট্টোগ্রামে দ্বিতীয় দিনের হরতাল কর্মসূচির শুরুতে নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সতর্ক প্রহরা দেখা গেছে। ভোর থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। বৃষ্টিতে এমনিতে রাস্তায় যানবাহন স্বাভাবিক সময়ের তুলনায় কম। তবে অন্যান্য হরতালে যেভাবে প্রথম পর্যায়েই ভাঙচুর কিংবা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, নগরী কিংবা জেলায় তেমন কোন ঘটনার খবর পাওয়া যায়নি। কোন পিকেটারও চোখে পড়েনি।

হরতালে সড়কে গণপরিবহন চলাচল খুবই কম দেখা গেছে। বৃিষ্টর কারণে রিকশা চলাচলও কম। এছাড়া ব্যক্তিগত গাড়ি একেবারেই চোখে পড়েনি।

যেকোন ধরনের সহিংশতা এড়াতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়ন করা হয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৪৩ AM . বিভাগঃ , .

0 comments for " জামায়াতের দ্বিতীয় দফায় হরতাল চলছে "

Leave a reply

    আর্কাইভ