প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বিএনপিকে হরতাল প্রত্যাহারে আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বে ২০ দলীয় জোটের ডাকা সোমবার সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। দেশের অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীগণ এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। এ অবস্থায় লাগাতার হরতালসহ যে কোন নেতিবাচক কার্যক্রম দেশের ভাবমূর্তির উপর প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীগণ নিরুৎসাহিত হবে।
হরতালে সাধারণ নাগরিকের জীবন, উৎপাদন ব্যবস্থা, পণ্য সরবরাহ ও বিভিন্ন খাতের বিদ্যমান কার্যক্রম ভীষনভাবে ক্ষতিগ্রস্থ হবে। এছাড়া হরতালের কারণে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে কোরবানির পশু পরিবহনসহ জরুরি অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে যা সামগ্রিকভাবে অর্থনীতি, বাণিজ্য ও নাগরিক কর্মকান্ডকে ক্ষতিগ্রস্থ করছে বলে মনে করছে এফবিসিসিআই।
হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচি দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। এ অবস্থায় ২২ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা ২৪ ঘন্টা দেশব্যাপী হরতাল প্রত্যাহারের জন্য এফবিসিসিআই আহ্বান জানাচ্ছে।