প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
কাল আদালত বর্জন করবে বাংলাদেশ বার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক: বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে তুলে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর সোমবার আদালত বর্জন করবে বাংলাদেশ বার কাউন্সিল।রোববার কাউন্সিলের মিডিয়ার রুমে সব আইনজীবীকে আদালত বর্জনের আহ্বান জানান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বিচার বিভাগ যদি রাজনৈতিক নিয়ন্ত্রণে চলে যায় তাহলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাবে না। বিচার বিভাগের ওপরও তাদের আস্থা থাকবে না। তাই উচ্চ আদলতের বিচারকদের অপসারণ, বর্তমান প্রশ্নবিদ্ধ সংসদের আওতায় নিয়ে সংবিদানের ৯৬ অনুচ্ছেদ বাতিলের প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে আমরা বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে মত বিনিময় সভার প্রস্তাব অনুযায়ী আগামীকাল সোমবার আদালত বর্জনের আহ্বান জানাচ্ছি।’