প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
২ অক্টোবরের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস
সচিবালয় প্রতিবেদক: আসন্ন ঈদ উল আযহা এবং দূর্গা পুজাকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের উৎসব ভাতা এবং ২ অক্টোবরের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত দিয়েছে শ্রম ওকরম সংস্থান মন্ত্রনালয় সংক্রান্ত ক্রইসিস ম্যানেজমেন্ট কোর কমিটি।
রোববার সচিবালয়ে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটি’র এক সভা শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা যাতে ঈদ ও পুজা শান্তিপূর্ণ ও আনন্দের সঙ্গে করতে পারে সেজন্য মালিকদের অনুরোধ করেছি ২৮ তারিখের মধ্যে যাতে ঈদ ভাতা এবং ২ অক্টোবরের মধ্যে চলতি মাসের বেতন পরিশোধে একমত হয়েছি। তবে মালিকরা এর আগে যে কোন সময় তাদের সুবিধামত বোনাস এবং বেতন দেয়া শুরু করতে পারে।
শ্রমিকরা বেতন তোলার ও পরিবহণের সময় যাতে কোন হয়রানির শিকার না হন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং ব্যাংকগুলোকে অনুরোধ করেছি তারা যেন মালিকদের সহযোগিতা করেন।
গত ঈদ শান্তিপূর্ণভাবে করেছি জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, এবারের ঈদ তার চেয়ে আরো ভালভাবে করতে পারি, আমরা সে ব্যবস্থা নিয়েছি।
তিনি বলেন, দু্ই উৎসবে যাতে শ্রমিকরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন সে কারখানা মালিকদের পর্াক্রমে ছুটি দেয়ার আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে শ্রম সচিব মিকাইল শিপার বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, শিল্প পুলিশ, শ্রমিক নেতৃবৃন্দ ছাড়া ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর জেলা প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৬ অক্টোবর ঈদ উল আযহা পালিত হওয়ার কথা রয়েছে।
