প্রকাশকালঃ
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছৈ আরো একজন। রবিবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলীতে এপেক্স গ্যালারির সামনে দিয়ে যাওয়ার সময় আর্শিবাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন তার ৮ বছর বয়সী ছেলেও।
আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানান।