Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

বসুন্ধরা পেপার মিলে আগুন, আহত-২০

স্থানীয় প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বসুন্ধরা পেপার মিলে আগুন লেগেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে গজারিয়া উপজেলার বসুন্ধরা পেপার মিলে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার বেলা সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেছে।

স্থানীয়রা জানান, গজারিয়া উপজেলার বসুন্ধরা পেপার মিলে আগুন লেগেছে। এতে প্রায় ২০ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গজারিয়ার ইউএনও মাহাবুবা বিলকিস জানান, আগুনের খবর পেয়ে দাউদকান্দি ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে হতাহতে ব্যপারে তিনি কিছু জানাতে পারেননি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:১০ PM . বিভাগঃ , .

0 comments for " বসুন্ধরা পেপার মিলে আগুন, আহত-২০ "

Leave a reply

    আর্কাইভ